সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দেশজুড়ে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশে সরকারি ছয়টি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান কলেজসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষা প্রদান করছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষা অপরিহার্য। কিন্তু হঠাৎ করেই প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়ের শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।”

তারা আরও দাবি করেন, ‘অতিদ্রুত গেজেট আকারে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পদ পুনর্বহাল করতে হবে।’

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষকের দুটি পদ বাতিল করা হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা