ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পাংশার সরিষা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় সরিষা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: হারুন-অর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, কলিমহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেন প্রমুখ।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরিফুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন আহমেদ, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহীনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, সরিষা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, পাংশা পৌর ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, সরিষা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সরিষা ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল হোসাইন, সরিষা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিজানুর রহমান, ছাত্রনেতা লিটন, রাফসান জানি সহ পৌর ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো: রাশেদুল ইসলাম।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা