সংগৃহিত
আন্তর্জাতিক

হুতিদের অবস্থানে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুক্তরাজ্যের একটি তেল ট্যাঙ্কারে হুতিদের হামলার পর এর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনে হুতিদের অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এডেন উপসাগরে হুতিদের হামলায় তেল ট্যাঙ্কারটিকে আগুন ধরে যায়। খবর এএফপির।

লোহিত সাগরের বাণিজ্যিক রুটে চলাচলকারী জাহাজে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার সামর্থকে নস্যাৎ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনে হুতি অবস্থানগুলোতে এর আগেও হামলা চালিয়েছে।

হুতিরা দাবি করে আসছে, তারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলাগুলো চালিয়ে আসছে। ওয়াশিংটন ইয়েমেনে বেশ কয়েক বার বিমান হামলা চালিয়েছে। তবে হুতিরা তাদের হামলা বন্ধ না করে তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, তারা গত শনিবার হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সময় সেই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন সামরিক কমান্ডের পোস্টে বলা হয়, সামরিক বাহিনী নিজেদের প্রতিরক্ষার জন্য ওই ক্ষেপণাস্ত্রে হামলা করে এবং তা ধ্বংস করে দেয়।

এদিকে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দরে দুই দফা হামলা চালিয়েছে। এই বন্দর দিয়ে ইয়েমেনের বেশির ভাগ তেল রপ্তানি হয়। তবে ওয়াশিংটন, লন্ডন বা হুতিদের পক্ষে কেউ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো বিবরণ দেয়নি।

এর আগে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ব্রিটিশ মালিকানাধীন তেল ট্যাঙ্কার মারলিন লুয়ান্ডায় আঘাত করেছে। সারি বলেন, ‘ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজে আঘাত করে। এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা