অপরাধ

হাসনাতের গাড়িতে হামলা, রাতভর অভিযানে আটক ৫৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় ঘটনার পর থেকে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছান। এ সময় ১০-১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শত শত লোক সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পরে তিনি ঢাকার উদ্দেশে চলে যান। এ ঘটনার প্রতিবাদে রবিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সোমবার (৫ মে) সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ক্রাইম/উত্তর) মো. রবিউল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাসনাত আবদুল্লাহ ঢাকায় যাচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

পারফরম্যান্স ভালো না হলে দপ্তর পুনর্বণ্টন 

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা