নিহত দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
সারাদেশ
গত এক সপ্তাহে সড়ক দূর্ঘটনায় নিহত ৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ভোরে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার মিস্ত্রি ঘাটার কাছে হাটহাজারী–অক্সিজেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৩০) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন দেলোয়ার। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। সকালে পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

নিহতের কাজিন জাহিদুল ইসলাম ফরহাদ বলেন, দেলোয়ার ২০১৩ সালে নৌবাহিনীতে যোগ দেন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমরান চৌধুরীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা