সংগৃহীত
সারাদেশ

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুশিক্ষার্থীর

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় একটি বাইসাইকেলে থাকা সাত বছর বয়সী দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিমে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত এক শিশুর বাবা।

নিহত দুই স্কুলশিক্ষার্থী হলো আরাফাত হোসেন (৭) ও আছমা খাতুন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাত ভাই-বোন। দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫)। তিনি বৈকণ্ঠপুর এলাকার বাসিন্দা ও নিহত আছমার বাবা। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে আরাফাত ও আছমাকে নিজের বাইসাইকেলে করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। বৈকণ্ঠপুর বাজারের পশ্চিমে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন আবুল কালাম।

চরমটুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হাছান ওরফে হিরু এবং স্থানীয় পল্লিচিকিৎসক মো. জাবের বলেন, মাইজদী থেকে উদয়সাধুরহাট অভিমুখী বালুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ট্রাকের চাপায় দুই শিশুর মাথা থেঁতলে যায়। ঘটনাটি দেখে আশপাশের কয়েকজন নারীও অসুস্থ হয়ে পড়েন। ট্রাকটি স্থানীয় জনতা আটক করেছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বালুবাহী একটি ট্রাকের চাপায় বাইসাইকেলে থাকা দুই শিশু মারা গেছে। এ ছাড়া একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা