সংগৃহীত
সারাদেশ

সোনারগাঁওয়ে একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন: নতুনধারার স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া কলেজ রোডে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামানজার শামা খান, পরিচালক ও সিইও আল এমরান চৌধুরী, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই কেন্দ্রের উদ্বোধন নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ সেবার মাধ্যমে এলাকাবাসীর জন্য নির্ভরযোগ্য এবং উন্নততর চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার বহন করে। একেএস ডায়াগনস্টিক সেন্টার-এ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ, সকল ধরনের রক্ত পরীক্ষা, উন্নত ইমেজিং সেবা যেমন- এক্স-রে, ইসিজি এবং ফোরডি আলট্রাসনোগ্রাফি (টিভিএস সহ) করা হয়।

এ ছাড়া একেএস ডায়াগনস্টিক সেন্টারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রোগীর বাসায় গিয়ে এক্স-রে, ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহের ব্যবস্থা। বয়স্ক নারী-পুরুষ ও বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা। একেএস ডায়াগনস্টিক সেন্টারের সাথেই রয়েছে একেএস মডেল ফার্মেসি। যেখানে মিলবে সরকার অনুমোদিত সকল ধরনের প্রয়োজনীয় ওষুধ, শিশুখাদ্য, ডায়াপারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

উদ্বোধনী অনুষ্ঠানটি ফিতা কাটা, মিলাদ ও দোয়া, কেন্দ্রের পরিদর্শন এবং মানসম্পন্ন সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে সম্পন্ন হয়।

স্বাস্থ্যসেবা গ্রহণে সকলকে সোনারগাঁও একেএস ডায়াগনস্টিক সেন্টারে আমন্ত্রণ জানায় কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এমআরইউ একেএস ডায়াগনস্টিক সেন্টার

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা