সংগৃহীত
খেলা

সুমাইয়াকে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

গুরুতর অভিযোগ করেছেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, গত কয়েক দিনে অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি।

তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দায়ীদের বিরুদ্ধে।

প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে আছেন সুমাইয়া। ১৮ জন খেলোয়াড় সম্প্রতি বাফুফেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, বাটলার দায়িত্বে থাকলে অনুশীলন ক্যাম্পে অংশ নেওয়া তো দূরে থাক, প্রয়োজনে তারা গণঅবসরে যাবেন। তাদের এই অনড় অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে কথা বলেছেন অনেকে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মাঝে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ২৩ বছর বয়সী ফরোয়ার্ড সুমাইয়া করেছেন ভয়ঙ্কর অভিযোগ। হত্যা ও ধর্ষণের হুমকিতে প্রচণ্ড আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফে জানিয়েছে, হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা, 'বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে উদ্দেশ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর প্রতিক্রিয়া হিসেবে বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।'

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, 'কোনো ক্রীড়াবিদ তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য নিগ্রহের সম্মুখীন হতে পারে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা সুমাইয়া একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিই কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটি সম্পর্কে আমার ও সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। গত কয়েক দিন ধরে আমি অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। (আমার বিরুদ্ধে ব্যবহার করা) শব্দগুলো আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কল্পনাও করিনি।'

তিনি যোগ করেছেন, 'আমি জানি না এই মানসিক আঘাত কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে। তবে আমি বলতে চাই যে, শুধু স্বপ্ন পূরণ করার জন্য আর কাউকেই যেন এসবের মধ্য দিয়ে যেতে না হয়।'

২০০১ সালে জাপানে জন্ম নেওয়া সুমাইয়ার বাবা বাংলাদেশি এবং মা জাপানিজ। দুই বছর বয়সেই জাপান থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। শৈশব থেকেই ফুটবলকে ধ্যান-জ্ঞান করা সুমাইয়া ২০২৩ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা