সংগৃহিত
রাজনীতি

সুনামগঞ্জে ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৯ প্রার্থী 

মেহেরাজুল ইসলাম আকাশ, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫ টি আসনে দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ। দলীয় ২২ জন ও স্বতন্ত্র ৭ জন প্রার্থীসহ ২৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর কাছ থেকে প্রতীক গ্রহণ করেন প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ।

সুনামগঞ্জ-১ আসনে ৮ জন, সুনামগঞ্জ -২ আসনে ৩ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৪ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৫ জন ও সুনামগঞ্জ-৫ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সুনামগঞ্জ -১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার নৌকা প্রতীক, বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কেটলী প্রতীক, স্বতন্ত্র সেলিম আহমদ ঈগল প্রতীক পেয়েছেন।

এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ ডাব, জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল, তৃণমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী সোনালী আঁশ, গণ ফন্টের জাহানুর রশীদ মাছ ও সুপ্রিম পার্টির মো. হারিছ মিয়া একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সুনামগঞ্জ -২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমীন চৌধুরী নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমানে সংসদ সদস্য জয়া সেন কাঁচি ও মিজানুর রহমান ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান নৌকা, বাংলাদেশ জাতীয় পার্টি প্রার্থী তালুকাদার মো. মকবলুল কাঁঠাল, জাতীয় পার্টি প্রার্থী তৌফিক আলী লাঙ্গল এবং তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী দলীয় প্রতীক সোনালী আঁশ বরাদ্দ পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে পিপলস পার্টির দেলোয়ার হোসেন আম প্রতীক,আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিক নৌকা,বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী এ্যাড্ পীর ফজলুর রহমান মিসবাহ লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম,এনামুল কবির ইমন ইঙ্গল ও মোবারক হোসেন কাঁচি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সুনামগঞ্জ -৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক নৌকা, স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও গণফোরাম আয়ূব করম আলী উদীয়মান সূর্য, পিপলস পার্টি আজিজুল হক আম, সুপ্রিম পার্টির আবু সালেহ একতারা, জাতীয় পার্টি জেপি এড্ মনির উদ্দিন বাইসাইকেল , বিএনএফ প্রার্থী, মো.আশরাফ হোসেন টেলিভিশন, জাতীয় পার্টি প্রার্থী নাজমুল হুদা হিমেল লাঙ্গল, কৃষক শ্রমিক জনতা লীগ হাজী আব্দুল জলিল গামছা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার এম,এনামুল কবির ইমন এর প্রার্থীতা প্রত্যাহারের গুঞ্জন শোনা যায়। মাঠের নির্বাচনে নিজের অবস্থান জানান দিতে নির্বাচনে প্রতিদ্বন্দীতায় অটল থাকেন ব্যারিস্টার এম,এনামুল হক। ঈগল প্রতীক নিয়ে আরেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের সাথে প্রতিযোগিতার প্রথম ধাপে অবশ্য বিজয়ী হয়েছেন তিনি। লটারীর মাধ্যমে পেয়েছেন আখাঙ্খিত ঈগল প্রতীক। তবে এবারের নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ-১, প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মিণী ড. জয়া সেন সুনামগঞ্জ -২ ও সুনামগঞ্জ- ৪ সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য এড্ পীর ফজলুর রহমান মিসবাহ বাদ পড়ায় নিজেদের আসন উদ্ধারে দিতে হবে অগ্নি পরীক্ষা।

পরে প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরণ বিধি সম্পর্কে অবহিতকরণসভা করেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা