সারাদেশ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় একদল লোক। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে একদল লোক বাড়িতে আগুন দেয়। এ সময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৪০০ থেকে ৪৫০ জন লোক একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো কক্ষে ভাঙচুর চালানো হয়। এর পর ১২টার দিকে বাড়িতে আগুন দেয়। এ সময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো বাসভবনের অধিকাংশ কক্ষ আগুনে পুড়ে গেছে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নয়তো আশেপাশের অনেক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তো।

বাঘা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘সারাদেশে যেভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটছে- একইভাবে বিক্ষুব্ধ জনতা এসে এই বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

এ বিষয়ে শাহরিয়ার আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, যারা সব জায়গায় এসব করছে তারাই আগুন দিয়েছে। সেখানে পুলিশ আছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানতে পারিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা