ফেনী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন। ছবি : সংগৃহীত
সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফেনী প্রতিনিধি

গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে এবং জবাই করে নির্মম করে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।

শনিবার (৯ আগস্ট) সকালে ফেনী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি ইয়াছিন সুমনের সঞ্চালনায় মানববন্ধন এই অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়া শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভির প্রতিনিধি আজাদ মালধার, আমার বার্তার প্রতিনিধি সাঈদ খান, এস.এ টিভির প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল হাসান লিটন, এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন আমার বাংলা’র প্রতিনিধি রহিম আলী জাবেদ, আইনজীবি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ও খুরশীদ আলম, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, গণ-অধিকার পরিষদের ফেনীর সদস্য সচিব মোঃ রেজাউল করিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্র আন্দোলন ফেনীর সহ-সভাপতি নাদের চৌধুরী, নিরাপদ সড়ক চাই-এর ফেনী শাখার সভাপতি জিয়া উদ্দিন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন-চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্লাহ, জিটিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফেনীর সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী, নবচেতনা প্রতিনিধি সাহেদ চৌধুরী, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াস সোহাগ, লাখোকন্ঠের প্রতিনিধি মোঃ ইসমাইল, গণকন্ঠের প্রতিনিধি ইয়াছিন আরাফাত মজুমদার, ভোরের আকাশের প্রতিনিধি তানজিদ শুভ, ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি মেহেরাব হোসেন মেহেদী, ফেনী সমাচার প্রতিনিধি এম. কাওছার, ভোরের আওয়াজ প্রতিনিধি শাহাদাত সাজু, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ হারুন, সোনালী কন্ঠের প্রতিনিধি তানভীর চৌধুরী, নয়াপয়াগমের প্রতিনিধি ফখরুল ইসলাম, আমার ফেনীর প্রতিনিধি কামরুল হাসান নিরব, অনলাইন ফেনীর প্রান্তরের প্রতিনিধি সিরাজুল হক টিপু, বাংলা প্রেসের প্রকাশক আবু দারদা মানু, দেশের পত্রের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ফেনীর শক্তির প্রতিনিধি ওমর ফারুক, একুশে সংবাদের আবদুল্লাহ নোমান ও সংবাদকর্মী এস.এস খোকন'সহ আরো অনেকেই।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা