সারাদেশ

‘খুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি

ফুটবলে অসাধারণ প্রতিভাবান ‘খুদে মেসি’ চাঁদপুরের সোহানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে এসে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন।

সাড়ে পাঁচ বছর বয়সী শিশু সোহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সাড়ে পাঁচআনি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়সে দাদা মৃত শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন সোহানকে। সে থেকেই শুরু হয় তার ফুটবল প্রশিক্ষণ।

প্রতিদিন বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে সে। মাত্র সাড়ে ৫ বছর বয়সে ফুটবল নিয়ে তার ড্রিবলিং ও স্কিল দেখে অনেকেই অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। যা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তখনই নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের। এরপরই ছুটে আসেন আমিনুল হক এবং শিশু সোহানের পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন।

সোহানের বাবা সোহেল প্রধান বলেন, আমি এই দেশে জন্ম নিয়ে সার্থক। আমার ছেলেকে আজকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তারেক রহমান ও আমিনুল হককে। আমাদের যে সম্মান দেওয়া হয়েছে এটা কখনোই ভোলার নয়। সবার সহযোগিতা নিয়ে আমার ছেলে একদিন অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে।

জাতীয় দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে সোহানের ফুটবল খেলার ভিডিও। তাৎক্ষণিক পড়াশোনা থেকে শুরু করে সোহানের খেলাধুলার সব দায়িত্ব তারেক রহমান নিয়েছেন। সোহানের জন্য ফুটবল খেলার সব সরঞ্জাম ও কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিমাসে সোহানের জন্য তারেক রহমান একটি সম্মানজনক অর্থ দেবেন। সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পায়, সব ধরনের সহযোগিতা আমরা করব। আল্লাহ পাক আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছেন বিএনপি সব সময় তাদের পাশে থাকবে।

আমিনুল হক আরো বলেন, আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, বেসরকারি ও সরকারি বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলোতে পাঁচটি ইভেন্ট বাধ্যতামূলক করে তাদের সুযোগ করে দেবো। বিশেষ অলিম্পিক গেমস, সাউথ এশিয়া গেমস কিংবা সাফ গেমসে যে ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশ ভালো কিছু করে, যেখানে সুযোগ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশ নেওয়া। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে উপহার দিতে চাই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা