বাণিজ্য

শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘জীবনের গল্প বলুন,বাড়ি জিতুন’


নিজস্ব প্রতিবেদক: ছাত্রবন্ধু মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের উদ্যোগে শিল্প কলকারখানার শ্রমিকদের নিয়ে শুরু হচ্ছে ব্যতিক্রমী রিয়েলিটি শো ‘জীবনের গল্প বলুন,বাড়ি জিতুন’। রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে রিয়েলিটির শোটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ। অনুষ্ঠানে ‘জীবনের গল্প বলুন,বাড়ি জিতুন’ শীর্ষক রিয়েলিটির শোর উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয় ‘জীবনের গল্প বলুন,বাড়ি জিতুন’ স্লোগানে রিয়েলিটি শোর রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। যে কোন ইন্ড্রাষ্ট্রিজের শ্রমিক(গার্মেন্টসহ সব ধরণের মিল কারখানা) নারী-পুরুষ উভয়ই( বর্তমান কিংবা অবসরপ্রাপ্ত যে কোন বয়স) যাদের বিশেষ অর্থে কোন ঘর-বাড়ি নেই। তারাই এই শোতে অংশ নিতে পারবেন। নিজের জীবনের গল্প বলতে হবে জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু মিয়া আব্দুল্লা ওয়াজেদ এর সামনে। শোতে অংশ নেয়া সেরা ১০ জনকে পুরস্কার হিসেবে আড়াইকাঠা জমিসহ ১০টি পাকা বাড়ি। প্রতিযোগিতায় অংশ নিতে যে কোন ইন্ড্রাষ্ট্রিজের শ্রমিক তার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানাসহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বারের যে কোন একটি মাধ্যমে পাঠিয়ে দিতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আগ্রহী শ্রমিকদের ০১৮১৭০৭৫০২৮ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা