জাতীয়

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন আর নেই। একই সঙ্গে গীতিকার হিসেবেও পরিচিত এই সাহিত্যিক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রম্যলেখক তাপস রায়।

মস্তিষ্কে রক্তক্ষরণসহ বিভিন্ন শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন আখতার হুসেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এর আগে ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন, আখতার হুসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তখন তার শারীরিক অবস্থা সংকটজনক ছিল।

হাসপাতালে তার সঙ্গে ছিলেন ছেলে প্রমিত হুসেন। তিনি জানিয়েছিলেন, তার বাবা আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে রক্তচাপ কমে যাওয়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দিলে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন আখতার হুসেন। নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে তার পৈতৃক নিবাস। বাবা টি.আই.এম. সিকান্দারের রেলওয়ের চাকরির কারণে শৈশব ও কৈশোরের বড় একটি সময় দেশের বিভিন্ন এলাকায় কেটেছে তার। খুলনা, গফরগাঁও ও কুলাউড়াসহ বিভিন্ন স্থানে বেড়ে ওঠেন তিনি।

বাংলা শিশুসাহিত্যে দীর্ঘ সময় ধরে অবদান রেখেছেন আখতার হুসেন। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা ও গান রচনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কর্মজীবনে প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই সাহিত্যিক। তার মৃত্যুতে শিশুসাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা