ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ ফাইনাল

ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দলটিকে দেখলে মনে হবে কিছুই নেই। ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে বিশ্ব ক্রিকেটকে নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করাবে- এমন ক্রিকেটার দলটির মধ্যে নাই বললেই চলে। কিন্তু দলীয় পারফরম্যান্সে তারাই অন্যদের থেকে সেরা।

লঙ্কানরা এবারও এশিয়া কাপের ফাইনালে উঠে এসেছে। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা হারিয়েছে। ফাইনালে এবার আরেক শক্তিশালী দল ভারতকে হারাতে চায়।

রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারিয়েই শিরোপা নিজেদের ঘরে রেখে দিতে চায় দাসুন শানাকার দল।

ভারতীয় দল শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি তারকাখচিত। দলটিতে বিশ্ব ক্রিকেটকে আকর্ষণ করার মত তারকার যেন অভাব নেই।

পাকিস্তানের বিপক্ষে যেভাবে ব্যাটিং করেছে এবং বল হাতে বোলাররা যে ক্যারিশমা দেখিয়েছে, তাতে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা দলের তকমা তাদের দেয়াই যায়।

সে হিসেবে আজকের এশিয়া কাপের একচ্ছত্র ফেবারিট হিসেবে ভারতের নামই বলে দেয়া যায়। কিন্তু সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানের পরাজয়ের কারণে প্রশ্ন রয়েই গেলো।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলো। তবুও তাদেরকে কোনো অংশেই কম শক্তিশালী বলার সুযোগ ছিল না। শুভমান গিল ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও ভারত ২৬৬ রান করতে পারেনি।

এই এক পরাজয়ই যেন ভারতীয়দের সমস্ত মনোবল ভেঙে দিয়েছে। যতই বাংলাদেশের কাছে পরাজয় ভুলে আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চাইবে, ততই পরাজয়ের ধাক্কাটা রোহিত শর্মাদের ভেতর থেকে দুর্বল করে দিতে পারে।

ভারতীয়রা আবার সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতিকেও সঙ্গ করে নিতে পারে। ২১৩ রান করেও ওই ম্যাচে ১৭২ রানে লঙ্কানদের অলআউট করে দিয়ে ৪১ রানের ব্যবধানে ম্যাচ জয় করে নিয়েছিলো রোহিত শর্মার দল।

বিশ্ব র‌্যাংকিংয়ে এখন শ্রীলঙ্কা ৮ নম্বর দল। বিশ্বকাপের জন্য তাদেরকে বাছাই পর্বও খেলতে হয়েছিলো। কিন্তু বাছাই পর্ব থেকে যে ধারাবাহিকতা দেখাচ্ছে লঙ্কানরা, তা অবিশ্বাস্য।

ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে লঙ্কান স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছিলো। ১০ উইকেটের সবগুলোই নিয়েছিলো লঙ্কান স্পিনাররা।

তবে, ভারতীয় পেস ব্যাটারির সামনে লঙ্কান টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিলে হারতে হয়। না হয়, ওইদিনও জয় নিয়ে ঘরে ফিরতে পারতো তারা।

আজকের ফাইনালের আগে নিশ্চয়ই লঙ্কানরা কাজ করবে- উইকেটে টপ অর্ডার ব্যাটারদের পা কিভাবে আরও শক্ত করা যায়। অপরদিকে ভারতীয়রা কাজ করবে কিভাবে আরও কার্যকরভাবে লঙ্কান স্পিনারদের মোকাবেলা করা যায়।

যদিও ফাইনালের আগে দুই দলেরই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন। ভারত হারিয়েছে তাদের স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। শ্রীলঙ্কা হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ স্পিনার মহেশ থিকসানাকে।

ভারত এবং শ্রীলঙ্কা এই দুই খেলোয়াড়কে ছাড়া নেমে কী করতে পারে, সেটাই দেখার বিষয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা