আন্তর্জাতিক

শাহবাজ শরিফ সরকারের পদত্যাগ চাইলেন মাওলানা ফজলুর 

আন্তর্জাতিক ডেস্ক

জামিয়াত উলামা-ই-ইসলাম (ফজল) বা জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান অবিলম্বে শাহবাজ শরিফ সরকারের পদত্যাগ এবং দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান প্রশাসন জনগণের প্রকৃত ম্যান্ডেটের প্রতিফলন নয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

গত মঙ্গলবার জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সারের দেওয়া এক নৈশভোজে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফজলুর রহমান সাম্প্রতিক সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন।

তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারির নির্বাচন কারচুপির শিকার হয়েছে। এটি জনগণের প্রকৃত রায় নয়।’ তিনি আরো বলেন, ‘দেশে পছন্দ মতো সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে।’

ফজলুর রহমান নির্বাচন কমিশনের (ইসিপি) স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, "যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম হয়, তবে তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করা, যাতে একটি নতুন কমিশন গঠন করা যায়।’

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আসাদ কায়সার নৈশভোজে উপস্থিত সব রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি সকল রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়সার বলেন, ‘বর্তমানে দেশের অবস্থা সংকটময়, এবং এ সময় সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব নিশ্চিত করা জরুরি।’

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়াম পাকিস্তান পার্টির (এপিপি) আহ্বায়ক শাহিদ খাকান আব্বাসি বিরোধী দলগুলোর বৈঠকের পর একটি ঘোষণাপত্র উপস্থাপন করেন।

বিরোধী নেতারা বৈঠকে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্তে উপনীত হন যে বর্তমান সরকার জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করে না।

ঘোষণাপত্রে আরো দাবি করা হয়, ‘রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের মতো বিতর্কিত আইন বাতিল করতে হবে’। আব্বাসি বলেন, ‘আমরা এই বিষয়ে পরামর্শ প্রক্রিয়া চালিয়ে যাবো।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

রাজশাহীর অতিরিক্ত ডিআইজি'র ঈশ্বরদীর কেপিআইভুক্ত স্থাপনা পরিদর্শন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত পাবনার ঈশ্বরদীর মুলাডু...

২৮তম জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জা...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা