সংগৃহিত
জাতীয়

শাহবাগসহ ২ স্টেশন চালু রোববার

নিজস্ব প্রতিনিধি: আগামী রোববার মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।

তিনি বলেন, রোববার (৩১ ডিসেম্বর) কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে। ঐ দিন থেকে এ ২ স্টেশনে মেট্রো থামবে ও বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।

এমএএন ছিদ্দিক বলেন, দি‌নে এক লাখ ৩০ থে‌কে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মে‌ট্রো‌রে‌লের ট্রেনে ভ্রমণ কর‌ছেন‌। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুযায়ী‌, শিক্ষার্থী‌দের জন্য ভাড়া কমা‌নোর পরিকল্পনা নেই।

এ সময় ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ২০২২ সালে থা‌র্টি ফার্স্টের রা‌তে মে‌ট্রো‌রেলের ক্যাটানা‌রি‌তে ফানুস প‌ড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হ‌য়েছিল। তাই এবার ফানুস ওড়া‌নো ব‌ন্ধের ব্যবস্থা নি‌তে ঢাকা মহানগর পু‌লিশ (ডিএমপি) কমিশনারকে চি‌ঠি দেয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, বর্তমানে সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে এবং সকাল সাড়ে ৮ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে।

গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের কাজ শেষ করতে আমরা রাত-দিন কাজ করছি। আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি ২ স্টেশন চালু করা।

এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা