জাতীয়

রাজধানীর ৩ এলাকায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি অটোরিকশা চলবে : উপদেষ্টা আসিফ 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা।

এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, বর্তমান সময়ের মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যাক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্যান্য কোন হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করার কথাও জানান তিনি।

এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। আর দুই জোন থেকে অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।

তিন চাকার রিকশা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশাবাদ জানান সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা