ছবি-সংগৃহীত
সারাদেশ
ট্রলার ডুবি

মেঘনায় আরো ৩ লাশ উদ্ধার, নিখোঁজ ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: গজারিয়া- চরকিশোরগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় দুই শিশু সহ ৩ টি লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় নিখোঁজ জান্নাতুল মাওয়া (৬) এর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে সকালে ৭ টার দিকে নিখোঁজ জান্নাতুল মারওয়ার (৮) লাশ পাওয়া যায়। রোববার সকাল সাতটার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে।

পরে সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদী থেকে নিখোঁজ সাব্বির হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ শিশুদের স্বজনরা উদ্ধার কাজে ধীরগতি বলে দাবি করেন।

জান্নাতুল মারওয়া ও জান্নাতুল মাওয়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। সাব্বিরদের বাড়ি রংপুরের কমাছপাড়া এলাকায়। তিনি গজারিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় একই দুর্ঘটনায় ফুলদি গ্রামের সুমনা আক্তারের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনোও নিখোঁজ রয়েছেন সাফা আক্তার (৪) ও রিমাদ (২)।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুল্লাহ বলেন, নিখোঁজ সাব্বিরের মরদেহ নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার করেছে এবং জান্নাতুল মারওয়া লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

পরে বিকেল সাড়ে ৪ টার দিকে জান্নাতুল মাওয়া লাশ উদ্ধার করে নৌপুলিশ। তিনি আরও বলেন, এখনও দুই শিশুর নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে অভিযান চলছে।

বিআইডব্লিউটিএর উপ পরিচালক (নারায়ণগঞ্জ বন্দর) ওবায়দুল করিম খান বলেন, গতকাল সারা রাত নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশের সদস্য ও ডুবরিরা কাজ করেছেন। সকালে ওই শিশুর লাশ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার একটি খালে ভেসে ওঠে। কোস্টগার্ড ও পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করেছেন। এ লাশ ঘটনাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেল।

ধারণা করা হচ্ছে, অন্যদের সন্ধানও এদিকে পাওয়া যেতে পারে। সকাল ১০টার দিকে সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদী থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরও একটি মেয়ে শিশুর লাশ পাওয়া যায়। তার নাম জান্নাতুল মাওয়া।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পোনে ৭ টার দিকে গজারিয়া ঘাট থেকে ট্রলারে করে চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় ঘুরতে আসেন ১১জন। সেখানে ঘোরাঘুরি শেষে ট্রলারটি সন্ধ্যার পর গজারিয়ার দিকে যাচ্ছিল।

সে সময় নারায়ণগঞ্জ থেকে বালু নিতে মুন্সীগঞ্জের বালুমহালের দিকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ১১ যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পাঁচজন তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৬ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা