ছবি-সংগৃহীত
সারাদেশ
সদর সাবরেজিষ্ট্রি অফিস

জামালপুরে মুসার জমজমাট ঘুষ বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: জামালপুর সদর সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান মুসার প্রকাশ্য দিবালোকে জমজমাট ঘুষ বাণিজ্যে দিশেহারা হয়ে পড়েছে দলিল লেখকগণসহ সেবাগ্রহীতারা।

মুসার ঘুষ বাণিজ্যে জিম্মি হয়ে পড়েছে সংশ্লিষ্টরা। শুধু তাই নয় নারী নকল নবিশদের দিকে লালসার দৃষ্টিপাত মুসার নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণে অফিসের স্বাভাবিক কর্মপরিবেশ যেমন ব্যহত হচ্ছে তেমনি সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

অপরদিকে ঘুষের টাকায় ফুলে ফেঁপে উঠে মুসা রীতিমত ধরাকে সরা জ্ঞান করা শুরু করে দিয়েছে। কখনও সাবরেজিষ্ট্রারের নাম ভাঙ্গিয়ে কখনও জেলা রেজিষ্ট্রারের নাম ভাঙ্গিয়ে কখনও নকল নবিশদের নাম ভাঙ্গিয়ে ঘুষের মাত্রা বাড়িয়ে দিচ্ছে মুসা।

এছাড়া নিয়মিত ঘুষের বাইরে চলে দূর্নীতির ভিত্তিতে বিশেষ ঘুষ বাণিজ্য। অবিশ্বাস্য হলেও সত্য বর্তমানে অফিসটিতে সরকারি নিয়ম নীতির কোন বালাই নেই! মুসাকে টাকা দিলে এমন কোন কাজ নেই যে অসম্ভব। আর মুসাকে টাকা না দিলে সকল বৈধ কাজও অসম্ভব। টাকাই মুসার প্রাণ টাকাই মুসার গান।

সারাদিন ঘুষের গান গেয়ে প্রতিদিন দু'হাত ভরে টাকা নিয়ে বাড়ি ফিরে মুসা। কিন্তু দেখার নেই কেউ। তার ঘুষের টাকায় ভাগ বসাতে তাকে উলঙ্গভাবে শেল্টার দিচ্ছে কিছু সুবিধাভোগী দলিল লেখক। তাদের আশ্রয় প্রশ্রয়ে মুই কি হনুরে ভাব নিয়ে চলছে মুসা।

মুসার প্রকাশ্য ঘুষ বাণিজ্য ও ইভটিজিং বন্ধে সাদা পোষাকে গোয়েন্দা নজরদারীর দাবী জানিয়েছেন ভুক্তভোগী দলিল লেখক, সেবা গ্রহীতাগণসহ যৌন হয়রানির শিকার নারী নকল নবিশগণ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা