ছবি: দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

মুসলিম স্থাপত্যের নিদর্শন ৫৫০ বছরের পুরোনো মসজিদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌরগাছা গ্রামে অবস্থিত শুরা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ।

প্রায় ৫৫০ বছর পুরোনো এই মসজিদটি মুসলিম স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ও মুসল্লিরা মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে আসেন। মসজিদ চত্বরের প্রধান ফটকের সামনে প্রত্নতত্ত্ব বিভাগের সাইনবোর্ডে উল্লেখ রয়েছে, এটি ষোড়শ শতকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে (১৪৯৩-১৫১৮) নির্মিত। স্থানীয়ভাবে মসজিদটি শুরা মসজিদ, সৌর মসজিদ বা শাহ সুজা মসজিদ নামে পরিচিত।

যদিও মসজিদের নির্মাণ নিয়ে নানা জনশ্রুতি রয়েছে, প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এটি সুলতানি আমলের ঐতিহ্যের অন্যতম নিদর্শন। চার ফুট উচ্চতার প্ল্যাটফর্মের ওপর চুন-সুরকি, ইট এবং কালো পাথরের সমন্বয়ে মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদের দেয়ালে রয়েছে খোপকাটা মৌলিক টেরাকোটা অলংকরণ। এটি দুটি অংশে বিভক্ত- পশ্চিম অংশে নামাজকক্ষ এবং পূর্ব অংশে বারান্দা। নামাজকক্ষের ওপর রয়েছে একটি বর্গাকার গম্বুজ এবং বারান্দার ওপর ছোট তিনটি গম্বুজ। মসজিদের ভেতরের কিবলা দেয়ালে তিনটি পাথরের তৈরি কারুকাজযুক্ত মিহরাব রয়েছে। বাইরের দেয়ালে রয়েছে দুই সারি ইটের প্যানেল নকশা এবং ফুলের টেরাকোটার অলংকরণ।

শুক্রবারসহ বিশেষ দিনগুলোতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা মসজিদে এসে নামাজ আদায় করেন। কেউ মানত করেন, কেউ দোয়া করেন। রমজান মাসে প্রতিদিন ইফতারের আয়োজন এবং অন্যান্য মাসে তবারক বিতরণ করা হয়।

মসজিদের পরিচালনা কমিটির সদস্য আশরাফুল ইসলাম জানান, মসজিদটির ব্যয় নির্বাহ স্থানীয় মুসল্লি ও বাইরের দর্শনার্থীদের দানের ওপর নির্ভর করে। ভবিষ্যতে মসজিদ প্রাঙ্গণে একটি এতিমখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য রান্নার ব্যবস্থাও রয়েছে।

গাইবান্ধা জেলা থেকে আগত সিরাজুল ইসলাম বলেন, বিরল স্থাপত্যশৈলীর এই মসজিদে নামাজ পড়ে নিজের জন্য এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। মসজিদের খতিব ওয়ালি উল্লাহ বিন জালালি জানান, প্রতি শুক্রবার এখানে অনেক মানুষ জমায়েত হন, যা মসজিদটির ঐতিহ্য ও গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে।

স্থানীয়রা আরও বলেন, শুরা মসজিদ শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এলাকায় বিশেষ গুরুত্ব বহন করে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা