সংগৃহীত
খেলা

মায়ামিকে হারিয়ে সিরিজে ফিরলো আটালান্টা

ক্রীড়া ডেস্ক

ম্যাচের বাকি ছিল মাত্র তিন মিনিট। এমন সময় গোল হজম করে হেরে গেল ইন্টার মায়ামি। ৯৪ মিনিটের গোলে লিওনেল মেসির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) সিরিজে ১-১ সমতায় ফিরেছে আটালান্টা।

সিরিজে তিন দলের সেরাদের বাছাই করতে আরেকটি ম্যাচ খেলবে মায়ামি ও আটালান্টা। মায়ামির ঘরের মাঠের ওই ম্যাচই নির্ধারণ করবে সিরিজে কারা জয়ী।

গত আগস্টে সর্বশেষ লিগস কাপের ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি। ১০ ম্যাচ পর এবার তাদের তিক্ত দিন এলো প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের মাঠে। দলের প্রধান তারকা লিওনেল মেসি এদিন নিষ্প্রভ ছিলেন। আর্জেন্টাইন অধিনায়কের মতোই বিবর্ণ ছিলেন সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।

এমএলএস’র প্লে-অফে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে রবিবার (৩ নভেম্বর) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নামে মায়ামি। যেখানে বল দখলে কার্যকারিতা দেখালেও, ফ্লোরিডার ক্লাবটি শট নেওয়ায় ছিল পিছিয়ে। এমনকি মায়ামির গোলটিও আসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুবাদে। তবে ম্যাচে লিড নিয়েও শেষ পর্যন্ত মেসিরা হার নিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচে মায়ামির গোলটি বিতর্ক তৈরি করেছে। এর আগপর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতায় ছিল দুই দল। ৩৯তম মিনিটে মায়ামির একটি আক্রমণ সামলানোর পর কিছুটা এগিয়ে গিয়ে শট নিতে যান আটলান্টা গোলরক্ষক ব্র্যাড গুজান। তবে তারই সামনে মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো দাঁড়িয়ে থাকায় শটটি ঠিকঠাক না হয়ে তারই সামনে বল পড়ে যায়। সেখান থেকে তার বাড়ানো বল পেয়ে ডেভিড মার্টিনেজ জড়িয়ে দেন স্বাগতিকদের ফাঁকা জালে।

এতে ব্যাকফুটে চলে যায় আটলান্টা। তবে দ্বিতীয়ার্ধে তারা নাটকীয় সুবিধা পায়। বিরতির পর ত্রয়োদশ মিনিটে ম্যাচে সমতা টানেন আটলান্টার ডেরিক উইলিয়ামস। এরপর দারুণ কিছু সেভ দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। যদিও শেষ পর্যন্ত তিনি জাল রক্ষা করতে পারেননি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটেই মেসি-জর্দি আলবাদের হতাশ করে জান্দে সিলভা শেষ পেরেক ঠুকে দেন।

এতে নিশ্চিত হয়ে যায় সাত জয় ও তিন ড্রয়ের পর মায়ামির হার। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, এর মধ্যে তার একটি গোল ক্রসবারে লেগে ফিরে আসে।

এই হারের পরও অবশ্য এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচে ২২ জয়, ৮ ড্র ও ৩ হারের পর তাদের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে দুইয়ে থাকা কলম্বাস ক্রু’র পয়েন্ট ৬৬।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা