ছবি: আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীতে শহীদ জুলাই দিবস পালিত

জে,এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি,

নরসিংদীর মনোহরদীতে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিল আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ

সম্পাদক সুজন বর্মনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক উজ্জ্বল গুরুত্বপূর্ণ অধ্যায়।

তাদের আত্মদান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার এবং নতুন প্রেরণা যুগিয়েছে। শহীদদের ধারণ করে দেশ প্রেম, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয় ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো.ফারুক ওরফে শহীদ (৫০) না...

রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

রামপালের চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও...

বন্যা মোকাবিলায় প্রস্তুত সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগ...

মেসি নিয়ে স্পেনের ভাবনা

লিওনেল মেসি প্রতিপক্ষ দলে থাকলে চিন্তায় পড়াই স্বাভাবিক। চলতি বিশ্বকাপে আট গোল...

'ফুটবল বুঝি', তারপর মেসির প্রশংসা

নিউইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

কুলাউড়ার র‍্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অনলাইন জু'য়া'র আস...

নীলফামারীতে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত হয়েছেন...

রাজকান্দি রেঞ্জের অধীনে সংরক্ষিত ৫ একর বনভূমি দখলমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বিটের কালেঞ্জি বস...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা