ছবি: সংগৃহীত
সারাদেশ

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ জানুয়ারি ২০২৬ রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই মো. মনির হোসেন। এ সময় তার সঙ্গে সঙ্গীয় অফিসার ও ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোহাম্মদ আবুল হোসেন এবং এনটিএসআই লিয়াকত।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে মনোহরদী উপজেলার খিদিরপুর বাজার এলাকায় শাহেনশাহের ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুস (৪৩) এবং নয়ন মিয়া (৩৫)।

এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯-এর ৩৬(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ০৬। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা