ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়ে নাগরিকদের সতর্ক করে অনলাইনে বার্তা জারি করেছে। তেহরানের সঙ্গে চুক্তির চেষ্টা ব্যর্থ হলে ইরানকে কঠোরভাবে আঘাত হানার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরান একপর্যায়ে বলবে তারা আর তা সহ্য করতে পারছে না। তিনি আরও বলেন, ইরান কথা রাখে না এবং মিথ্যাচার করে বলে তিনি দেশটির ওপর আস্থা হারাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নের বিষয়ে সতর্ক ও প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, বেশ কয়েকটি বিমান সংস্থা স্বাভাবিক সময়সূচি চালুর পরিকল্পনা স্থগিত করেছে এবং কিছু প্রতিষ্ঠান সব রুটে ফ্লাইট বাতিল করেছে, ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের অঞ্চল ছাড়ার কথা বিবেচনা করতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস পৃথকভাবেও সতর্কতা জারি করেছে—জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার সামরিক ঘাঁটির আশপাশ এড়িয়ে চলতে এবং ইসরায়েলে নিকটতম আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখতে বলা হয়েছে। জেরুজালেমের মার্কিন দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের আচরণ অপ্রত্যাশিত হতে পারে।

সূত্র: এনডিটিভি

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

প্রতিবন্ধকতায় থামবে না প্রতিভা: আইসিটিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব...

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা: আমিনুল হক

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্ত...

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ, বদলাবে পরিস্থিতি?

কাগজে-কলমে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও কমছে না লোডশেডিং। উল্টো বেশি দ...

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিলে সমাধান নাকি সংকট?

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও লোডশেডিং কমেনি...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা