ফাইল ফটো
জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সাথে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে ভুটানের থিম্পুতে সেদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তোবগে ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে যৌথ উদ্যোগের জন্য ভুটানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পরিবেশমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ভুটানের মধ্যে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ইকোট্যুরিজম, হাইড্রো এনার্জি, বিনিয়োগ, স্বাস্থ্য ও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা