স্বাস্থ্য

ভালুকায় কমিউনিটি ক্লিনিক গুলোর বেহাল দশা!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাঁশর কমিউনিটি ক্লিনিকের সামনে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। ক্লিনিকের দরজার সামনে অপেক্ষমাণ নারীদের চোখেমুখে হতাশা আর ক্ষোভের ছাপ স্পষ্ট।

৩০ বছর বয়সী রোজিনা বেগম তাঁর চার মাস বয়সী কন্যা হাবিবাকে নিয়ে সকাল থেকে অপেক্ষায় ছিলেন চিকিৎসা ও পরামর্শের জন্য। ক্ষুব্ধ রোজিনা বলেন, “এইহানে সেবা নামেমাত্র। হেরা ইচ্ছামতো আয়ে, ইচ্ছামতো যায়। এর আগেও একদিন বেলা ২টার দিকে আইছি, তখনো তালা ঝুলত।”

একই অভিজ্ঞতার কথা জানালেন পাঁচ মাস বয়সী শিশুকন্যা রিয়া মনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মরিয়ম আক্তার। তিনি বলেন, “টিকা কার্ড নিতে আইছি। আগেরবার আইছিলাম, তখন ২০০ টাকা চাইছিল, যা সরকারিভাবে বিনামূল্যে দেয়ার কথা। আজ আবার ঘুরে যেতে হইতেছে।”

সেবা না পাওয়া, বিনামূল্যে সরবরাহযোগ্য ওষুধের ঘাটতি এবং টাকা চাওয়ার অভিযোগ শুধু কাঁশর নয়-উপজেলার আরো বহু কমিউনিটি ক্লিনিকের বিরুদ্ধেই রয়েছে একই ধরনের অভিযোগ। স্থানীয়রা জানান, সকাল ৯টায় খোলার কথা থাকলেও বেশিরভাগ ক্লিনিক খোলে বেলা ১১টার পর। কখনো খোলে, কখনো সারা দিন বন্ধ থাকে। খোলার পরও কতক্ষণ চালু থাকবে তার কোনো নিশ্চয়তা নেই।

ভালুকা উপজেলায় বর্তমানে ৪৩টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা ইত্যাদি সেবা দেয়ার কথা থাকলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। অনেকে জানান, ক্লিনিকে গেলে এক-দুই টাকার ট্যাবলেট দিয়েই বিদায় করে দেয়া হয়।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সারা দেশে ১৩,৮৮১টি ক্লিনিক থাকলেও প্রায় ৮৫ শতাংশ রোগীকেই প্রয়োজনীয় সেবা না পেয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়। ওষুধের ৬৪ শতাংশ খরচও রোগীকেই বহন করতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ নজরুল ইসলাম বলেন, “সেবা প্রদানে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ২৭ প্রকার ওষুধ সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান বলেন, “ক্লিনিকে অনিয়মের বিষয়টি আমাদের কানে এসেছে। কঠোর তদারকি চলছে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ত...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা