ছবি: সংগৃহীত
জাতীয়

ব্রিফিংয়ে যশোর ইস্যু, প্রশ্ন এড়িয়ে বললেন কৃষি ছাড়া উত্তর দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানের মৃত্যুর পর তার প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও সে প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে দেশের কৃষিখাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।

এ সময় একজন সাংবাদিক যশোরের আলোচিত ঘটনাটি নিয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্পষ্টভাবে জানান, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।

একপর্যায়ে আরেক সাংবাদিক স্মরণ করিয়ে দেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। জবাবে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের পক্ষ থেকে দায়বদ্ধতার প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, আজকের আয়োজনটি শুধুমাত্র কৃষি বিষয়ক। কৃষকদের সমস্যা নিয়েই প্রশ্ন করতে তিনি আগ্রহী।

এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের পরিচয়ে নয়, বরং অপরাধীদের জামিন দেওয়ার বিরোধিতা তার অবস্থান।

তবে যশোরের ঘটনার বিষয়ে পুনরায় প্রশ্ন করা হলে তিনি আর কোনো মন্তব্য না করে সভাকক্ষ ত্যাগ করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা