বিনোদন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের শুভেচ্ছা

বৈশাখী টিভির জন্মদিনে নানা আয়োজন 


বিনোদন প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের আজকের দিনে বৈশাখী টেলিভিশনের যাত্রা শুরু হয়। এরপর দিনে দিনে নিত্য নতুন বৈচিত্রময় অনুষ্ঠানমালার উপহার দেয়ার মাধ্যমে ইতোমধ্যে দর্শকদের হৃদয়ের কাছাকাছি চলে এসেছে বৈশাখী। দর্শকদের ভালোবাসায় ঋদ্ধ প্রতিষ্ঠানটি একে একে ১৮ বছর পেরিয়ে আজ ১৯ বছরে পদার্পণ করলো। জন্মদিনে দর্শক, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে বৈশাখী ।
এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, দিনটি আমাদের জন্য বড়ই আনন্দের। একটি চ্যানেলের জন্য ১৯ বছর কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখীর সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে বৈশাখী। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেনীর দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। মহান বিজয়ের মাসে ব্যাপক আয়োজনের পরিকল্পনা ছিল আমাদের কিন্তু বিশেষ কারণে এবারও বৈশাখী টিভি কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজন থাকছে না তবে পর্দায় এ আয়োজনের কোনো কমতি নেই। আমাদের বিশ্বাস ১৯ বছরে বৈশাখীর এ পর্দা আয়োজন দর্শকদের ভালো লাগবে। সবশেষে এমন আনন্দঘন মুহূর্তে বৈশাখী টেলিভিশনের সম্মানিীত সকল দর্শক, বিজ্ঞাপণদাতা, কেবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এদিকে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে আজ বুধবার বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ নানা অনুষ্ঠান দিয়ে। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল ৮-৩০ মিনিটে শুরু হবে ‘১৯ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য। প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি বৈশাখীর সংগীতানুষ্ঠান ‘১৯ বছরে বৈশাখী’ প্রচার হবে ১০টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট শুরু হবে সকাল ৮-৩০ মিনিটে। তমা রসিদের উপস্থাপনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করবেন শবনম প্রিয়াংকা ও তিমির নন্দী। সকাল ৯.১৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় সেগমেন্টে রবীন্দ্র ও নজরুল গান গাইবেন দেবলিনা সুর ও ইউসুফ আহমেদ খান। সকাল ১০-১৫ মিনিটে আধুনিক গান গাইবেন চম্পা বণিক ও আতিয়া আনিসা, বেলা ১১-১০ মিনিটে গাইবেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস। তাসনুভা মোহনার উপস্থাপনায় দুপুর ১২.১০ মিনিটে আধুনিক গান গাইবেন সাব্বির ও ইয়াসমিন লাবন্য। দুপুর ১.১০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন গামছা পলাশ ও দিপা। দুপুর ২.৫০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন অনন্যা আচার্য্য ও কানিজ খন্দকার মিতু। বিকাল ৪-১৫ মিনিটে ফোক গান পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বি ও সানজিদা রিমি। ইশরাত জাহান জুঁইয়ের উপস্থাপনায় সন্ধ্যা ৫-৩০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন বিন্দু কনা ও তার দল। রাত ৮ টায় ফোক গানে অংশ নেবেন সালমা ও তার দল। সরাসরি সংগীতানুষ্ঠান ছাড়াও প্রচার হবে দু’টি একক নাটক। রাত ৯টায় প্রচার হবে জুয়েল এ্যালিনের রচনা ও জাকিউল রিপনের পরিচালনায় ‘হকার ভাই’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘২০০ কোটি টাকা’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ। রাত ১-০৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘দুশমন দরদী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, ডিপজল প্রমুখ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা