ছবি: কোস্ট গার্ডের সৌজন্য
অপরাধ
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ পাচারকারী আটক

চট্টগ্রাম ব্যুরো:

সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পশ্চিম সমুদ্রসীমায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে ‘সৈয়দ নজরুল’ জাহাজটি সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সমুদ্রের সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

তিনি জানান, অভিযানে একটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত মালামের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোট ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, “আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। আমরা পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

আজ ৭ মার্চ- ২০২৬ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস।...

দাগনভূঞায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চু...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ: আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপলাইনের লি...

মা হারালেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ইন্তেকাল কর...

হঠাৎ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন হাসপাতালের অর্ধেক চিকিৎসক নাই

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও...

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি...

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে বাংলাদেশের নারী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা