ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশের সঙ্গে সংহতি পাকিস্তানের নাটকের চেয়ে এটি বেশি কিছু নয়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। বাংলাদেশের সংহতির মোড়কে রাজনৈতিক নাটকের চেয়ে এটি বেশি কিছু নয় মনে করেন তিনি।

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন হরভজন। ভারতের সাবেক এই স্পিনার বলেছেন, বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান।

হরভজন বলেন, 'এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটা পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।'

হরভজনের অভিযোগ, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নেয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, 'নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?'

এদিকে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি আইসিসি। যার কারণে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলায় সুযোগ করে দেওয়া হয়। এই সময় বাংলাদেশের পাশে ছিল শুধুমাত্র পাকিস্তান। হরভজন প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান কেন নিজেদের জড়াচ্ছে।

তিনি বলেন, “আগেও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও তারা এশিয়া কাপে খেলেছে, কারণ রাজস্ব ছাড়তে চায়নি। তখন দেশপ্রেম কোথায় ছিল?

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গ...

মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গ...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা