ছবি-সংগৃহীত
বিনোদন

বলিউড বাদশাহকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার ব্যাপক সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।

ভারতের মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিং খান এখন থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’।

২০২৩ সালে বলিউড বাদশার পর পর দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘পাঠান’ও ‘জওয়ান’ সিনেমা দুটি বিশ্বজুড়ে বক্স অফিসে হাজার কোটি রুপির ক্লাবে স্থান পেয়েছে। সেই সাফল্যই কি শাহরুখের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াল-এমন প্রশ্ন শাহরুখ ভক্তদের।

জানা যায়, ‘পাঠান’ সিনেমার প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শাহরুখ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভয় দেখানো হয়েছে বলেও আলোচনা হয়েছিল।

তাই শাহরুখ খান এখন জীবন রক্ষার কারণে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকবেন। এত দিন পর্যন্ত সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সব সময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন।

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির নিরাপত্তার ভিত্তিতে শাহরুখের সঙ্গে তার নিরাপত্তারক্ষী হিসাবে সব সময় ছয়জন সশস্ত্র পুলিশ কমান্ডো উপস্থিত থাকবেন।

এই ছয়জনকে মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে। শাহরুখের সঙ্গে ছয়জন কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন। যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেওয়া হবে।

এদিকে শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর সামনে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিন গান থাকবে বলে জানা গিয়েছে।

শাহরুখের পাশাপাশি সালমান খানকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। তা ছাড়া অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং অনুপম খেরের মতো তারকা ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে ঘিরে থাকেন।

এই ক্যাটেগরি অনুযায়ী অভিনেতাদের সঙ্গে ২৪ ঘণ্টা তিন জন নিরাপত্তারক্ষী থাকেন। শাহরুখকে হত্যার হুমকির সংবাদ ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা বেশ চিন্তিত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা