আন্তর্জাতিক

বলসোনারোকে গৃহবন্দির নির্দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (৪ আগস্ট) ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস ঘোষিত এক রায়ে দেওয়া হয়েছে এ নির্দেশ। গত নির্বাচনে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চক্রান্ত করেছিলেন তিনি, এই অভিযোগে গৃহবন্দির নির্দেশ দেওয়া হয়েছে বলসোনারোকে।

২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনেরো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ-২০২২ সালের নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিলেন তিনি।

নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলসোনেরোর বিরুদ্ধে।

বলসোনেরো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত।

কিন্তু সম্প্রতি বলসোনেরো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেছেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস।

এদিকে ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের এই নির্দেশের কড়া নিন্দা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এইভাবে ব্রাজিলে গণতন্ত্র নষ্ট করা হচ্ছে। বিরোধী কণ্ঠ অবদমনের চেষ্টা হচ্ছে। যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভা...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

নীলফামারীতে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত হয়েছেন...

বৃক্ষরোপণের সূচনা করেন জিয়াউর রহমান: প্রতিমন্ত্রী

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব...

দেশে আসছে ১,৪০০ বৈদ্যুতিক বাস

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

ইনসুলিন বন্ধে হতে পারে প্রাণঘাতী জটিলত

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনসুলিন শুধু চিকিৎসার অংশ নয়, এটি জীবন বা...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা