ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার জয় সরকার (৩০) শেরপুর উপজেলার শ্রীরামপুর পাড়া মহল্লার গনেশ সরকারের ছেলে।

শনিবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার শেরপুরের মজনু জুট মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ২০২১ সালের একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে তিন বছরের সাজা রয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার রায় প্রকাশের পর স্থানীয় আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা