সংগৃহীত ছবি
আর্টস
কোপা আমেরিকা

ফাইনালে কলম্বিয়ায় ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : প্রায় দুই যুগ পর কোপা আমারিকার ফাইনাল উঠেছে কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই উপভোগ করতে জনগণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।

জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানান তিনি।

পেত্রো জানান, 'কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।'

তিনি আরও বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।'

সান নিউজ/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা