ছবি: সংগৃহীত
সারাদেশ
'এমন মানুষের সাথে সংসার করার চাইতে মরা যাওয়া ভালো’

ফটিকছড়িতে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর গ্রামের সেকান্দার মাঝির বাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিহতের নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়েশা সিদ্দীকা (১৯) ওমানপ্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

আয়েশার ঘরে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় রহস্য ঘনীভূত হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

উদ্ধার হলো ‘চিরকুট’, সন্দেহের তীর স্বামীর দিকে
ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যা এই আত্মহত্যার ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। চিরকুটে লেখা ছিল—

“আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।”

এই চিরকুটটি আয়েশার স্বামী লিয়াকত আলীর প্রতি ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার সঙ্গে লিয়াকত আলীর বিয়ে হয়। লিয়াকত তিন মাস আগে প্রবাসে যান।

এলাকাবাসীর একাংশের দাবি, লিয়াকত ও তাঁর পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন। অন্যদিকে, স্থানীয়দের কেউ কেউ এটিকে নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন।

নিহতের পরিবারও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তবে ফটিকছড়ি থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

তদন্তকারী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে আসা এবং গলায় রশির দাগ—এগুলো আত্মহত্যার প্রাথমিক লক্ষণ।

তিনি আরও বলেন, “অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ চিরকুটটির হাতের লেখা এবং ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং লিখিত অভিযোগ পাওয়ার পর এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা