ছবি: আমার বাঙলা
সারাদেশ

পৌষ-সংক্রান্তি ঘিরে শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

তিমির বণিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের শেরপুরে পৌষ-সংক্রান্তির নবান্ন উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। শতবর্ষী এই মাছের মেলা এখন এ অঞ্চলের মানুষের ঐতিহ্যের অংশ হিসেবে সুপরিচিত।

লোকমুখে প্রচলিত আছে, প্রায় এক থেকে দেড়শ কিংবা কেউ কেউ বলেন দুইশ বছর ধরে এই মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে মেলায় অংশ নেন ব্যবসায়ীরা। এখানে খুচরা ও পাইকারি উভয় ধরনের মাছ বিক্রি হয়। মেলা উপলক্ষে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

গত সোমবার (১২ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর তীরে বসে এই শতবর্ষী মাছের মেলা। পৌষ-সংক্রান্তি উপলক্ষে দিন-রাতব্যাপী এখানে পাইকারি ও খুচরা মাছ বিক্রি হয়। ছোট-বড় সব ধরনের মাছের পাশাপাশি মেলায় বসেছে বিভিন্ন ধরনের দোকান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০০ বছর ধরে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুরের কুশিয়ারা নদীর তীরে এই মাছের উৎসব আয়োজন করা হচ্ছে। বরাবরের মতো এবছরও একটি বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে প্রায় এক লাখ টাকা।

কুশিয়ারা নদীর তীরে শেরপুর বাজারের দক্ষিণ মাঠে এই মেলা বসে। মেলা উপলক্ষে মৌলভীবাজারসহ আশপাশের জেলা থেকে প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা দু’দিন আগেই দেশের বিভিন্ন স্থান থেকে মাছ সংগ্রহ করে আনেন। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্রির জন্য ছোট-বড় নানা জাতের মাছ মজুত রাখা হয়েছে।

মাছের পাশাপাশি মেলায় বড় বড় দোকানে কৃষিপণ্য, আসবাবপত্র, শৌখিন জিনিসপত্র ও শিশুদের খেলনাসহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে।

প্রবীণদের কাছ থেকে জানা যায়, শত বছর আগে বিভিন্ন হাওর ও কুশিয়ারা নদী থেকে মাছ শিকার করে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে বিক্রি করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজনের পরিসর বেড়ে এখন এটি দেশের অন্যতম বৃহৎ মাছের মেলায় পরিণত হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শেরপুরের মাছের মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেলায় আগত মাছ ব্যবসায়ী বকুল পাল বলেন, “আমি প্রায় ৩০ বছর ধরে মাছের ব্যবসা করছি। ঐতিহ্যবাহী এই মেলায় আমরা প্রতি বছর আসি। এখান থেকে পাইকারি মাছ কিনে স্থানীয় বাজারে পৌষ-সংক্রান্তি উপলক্ষে বিক্রি করি।”

মেলায় আসা ক্রেতা রেজওয়ান আহমেদ ও তপু দেব বলেন, “শখের বসে আমরা এই মেলায় আসি। এখানে বড় বড় সব ধরনের মাছ দেখা যায়। সামর্থ্য অনুযায়ী মাছ কিনে নেই। অবিশ্বাস্য হলেও সত্য, এখানে এমন বড় মাছ ওঠে যা কল্পনাও করা যায় না। তবে দাম বরাবরের মতোই বেশি। এই মেলা শতবছরের ঐতিহ্য বহন করে আসছে।”

কিশোরগঞ্জ থেকে আসা মাছ ব্যবসায়ী সাহান আহমেদ বলেন, “এই মাছের মেলা দেশের অন্যতম বৃহৎ মেলা। প্রতি বছর আমরা এখানে আসি। পাইকারি মাছ বিক্রি করি, যা পরে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।”

মেলায় বড় মাছের প্রতি মানুষের আকর্ষণ সবসময়ই বেশি। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুই, সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছ বেশি দেখা যায়।

এদিকে শেরপুরের মাছের মেলার পাশাপাশি মৌলভীবাজারে পৌষ-সংক্রান্তি উপলক্ষে প্রতিটি বাজারেই মাছের মেলা বসে। গ্রাম থেকে শহর—সব জায়গাতেই এই উৎসবমুখর পরিবেশ দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় মাছ সংগ্রহ করে এসব মেলায় বিক্রি করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “শতবর্ষী এই মেলা উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা ও ঘুরে দেখতে পারেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডল...

জনতা ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স প্রশিক্ষণ শুরু

জনতা ব্যাংক পিএলসির ১৫ দিনব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল...

কেন এমন বেহাল যুক্তরাষ্ট্রের রণতরী?

২৮৬ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অ...

উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা