ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করে এ তথ্য।

ট্রাম্প জানান, মস্কো সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিনের। এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের অবগত করেছেন বলেও জানান তিনি। এ সময় রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করে যাওয়ার কথাও বলেন ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন ট্রাম্প। তবে কবে কোথায় এবং ঠিক কবে পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে পুতিন ও উইটকফের বৈঠক সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি দেয় ক্রেমলিন। সেখানেও বলা হয় ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের ঠিক আগে মধ্যস্থতার এমন উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, বুধবার (৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। নাহলে পূর্বঘোষণা অনুযায়ী দুই দিন পর অর্থাৎ ৮ আগস্ট রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবেন ট্রাম্প।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা