ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারকে তারেক রহমানের ফোন, শোক ও সমবেদনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহত নেতার পরিবারের খোঁজখবর নিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর নিহত জামাল উদ্দিনের বড় ছেলের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফোনালাপে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন ইন্তেকাল করেন।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গুরুতর আহত হন। বিষয়টি জানার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পাওয়ার পর তারেক রহমান নিজে ফোন করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়া সুযোগ পেলে তিনি নিহত জামালের পরিবারের সঙ্গে সরেজমিনে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন।

নিহত জামাল উদ্দিনের বড় ছেলের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন,

আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি, কারণ একই কষ্টের মধ্য দিয়ে আমিও যাচ্ছি। এখন আমাদের দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। পরিবারের সবাই একে অপরের প্রতি খেয়াল রাখবে। ঝড়-বৃষ্টি বা যেকোনো সংকট আসুক, তিন ভাই সব সময় একসঙ্গে থাকবে। নিশ্চয়ই তোমাদের আব্বা এটাই দেখতে চেয়েছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।”

জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি একই ওয়ার্ডের বাসিন্দা আরশাদ মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে উঠে যায়। এতে জামাল উদ্দিনসহ অন্তত ৩২ জন বিএনপি নেতাকর্মী আহত হন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা