ছবি: সংগৃহীত
বিনোদন

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভালোবাসি তোমাকেই... শতরূপে শতবার’—এমন আবেগঘন ক্যাপশন দিয়ে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। ক্যাপশনের সঙ্গে ভালোবাসার লাল ইমোজিও জুড়ে দেন তিনি।

নুসরাতের ছন্দময় ও রোমান্টিক এই বার্তা প্রকাশের পরপরই তা নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই অভিনেত্রীর এমন কাব্যিক অভিব্যক্তির পেছনের কারণ জানতে আগ্রহ দেখাচ্ছেন।

তারকাদের ব্যক্তিগত অনুভূতি কিংবা আবেগঘন কোনো পোস্ট প্রকাশ্যে এলেই তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। নুসরাতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তার ছোট্ট এই বার্তাকে ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে ভালোবাসা ও নানা জল্পনার আবহ।

তবে পোস্টটি কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়ে অভিনেত্রী নিজে কোনো ব্যাখ্যা দেননি। ফলে নুসরাতের এই রোমান্টিক বার্তার অর্থ নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

বর্জ্য ব্যবস্থাপনায় মেগা পরিকল্পনা

রাজধানী ঢাকার একদিকে আধুনিক নগরায়ণের প্রতিচ্ছবি—মেট্রোরেল, উড়ালসড়ক, এক্...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

বার্ধক্যের ছাপ রুখতে ৩ উপকরণে কোলাজেন জেল

উজ্জ্বল, কোমল ও জেল্লাদার ত্বক পেতে বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনে...

জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা: প্রধানমন্ত্রী

একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্নভাবে...

আলোকবালিতে প্রকাশ্যে সুমন মিয়াকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় সুমন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা