সংগৃহিত
বিনোদন

সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান?

বিনোদন ডেস্ক: সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ সুপার ফ্লপ হয়েছিল। ২০২২ সালে ওই ছবি মুক্তির পর বড় পর্দা থেকে দূরে রয়েছেন আমির খান। ২০২৩ সালে তাকে বড় পর্দায় দেখা যায়নি। তবে বছর শেষে আমিরের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল দেখা দেয়। দেখা যায়, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে।

আমিরকে হঠাৎ এভাবে দেখে বিশেষ কারোর কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষ করে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এ ছবি, এ লুক খু্ব চেনা। ভীষণ পরিচিত এই লুক কিংবদন্তি সত্যজিৎ রায়ের।

সম্প্রতি আমির খানের এই ফটোশুট করেন অবিনাশ গোয়ারিকর। আর এ ছবি দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন। কমেন্টবক্সে লোকজনের একটাই প্রশ্ন ছিল, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?

উত্তর এখনো মেলেনি। তবে লোকজনের কৌতূহল আগ্রহ ধরে রেখে আবিনাশ গোয়ারিকর লিখেছেন, আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে যাচ্ছে।

এই দারুণ কিছু যে কী? তা সময়ই বলবে…। তবে আপাতত আমিরে মজে আছে নেটপাড়া। চলছে বহু জল্পনা-কল্পনা। এদিকে শোনা যাচ্ছে, আমির খান নাকি আপাতত প্রতিদিন এক ঘণ্টা করে শাস্ত্রীয় সংগীত চর্চা করছেন। বসছেন রেওয়াজে। খ্যাতনামা শাস্ত্রীয় সংগীত শিল্পীর কাছে তালিম নিচ্ছেন তিনি। কিন্তু কেন? হঠাৎ কেন? শুধুই কি শখ?

জানা যাচ্ছে, আমির খান বরাবরই নতুন কিছু শিখতে ভালোবাসেন, নতুনভাবে নিজেকে চিনতে ভালোবাসেন। কিছুদিন আগে শুধু পাপারাৎজির সঙ্গে কথা বলতে মারাঠি শিখেছিলেন সুপারস্টার। এদিকে ২০২২ ও ২০২৩– দুই বছর বিশেষ ভালো যায়নি আমিরের, ফিল্মি ক্যারিয়ারেও না, এমনকি ব্যক্তিগত জীবনেও কিরণ রাও-এর থেকে আলাদা হয়েছেন আমির। মেয়ে ইরা খানের বিয়ের নানান অনুষ্ঠানেও তিনি সেভাবে থাকছেন না, খুব কম যাচ্ছেন সেখানে। এসময়টা মুম্বাই থেকে দূরে চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করেছিলেন আমির। তবে ২০২৩ সালের শেষে সত্যিজিৎ স্টাইলে সবাইকে চমকে দিলেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা