সারাদেশ

নীলফামারী তথ্য অফিসের উদ্যোগে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে (৪মে) সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুসরত ধুলিয়া চৌধুরী পাড়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন। জেলা তথ্য অফিসের ঘোষক সজীব ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য দেন সমাজ সেবক শাহিনুর ইসলাম ও এনামুল ইসলাম।
উঠান বৈঠকে প্রান্তিক পর্যায়ে নারীদের শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও যৌতুক বাল্য বিবাহ, শিশু শ্রম, সহিংসতা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
এছাড়া মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সন্তানদের মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে মায়েদের নজরদারী করারও আহবান জানানো হয়।
জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন জানান, শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া 

আমাদের শিশু কিশোররা এখন এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শিশুদের বিকাশে এ...

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল মদনে ৪ হাজার হেক্টর ইরিবোরো জমি পানির নিচে

নেত্রকোনার মদনে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ-নদী পানি বৃদ্ধি পেয়ে প্রা...

কৃষিশ্রমিকের মজুরি দেড় মণ ধানের দামের সমান

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাজুড়ে এখন আগাম জাতের বোরো ধান কাটার ধুম পড়েছে। এলাকার...

নীলফামারী তথ্য অফিসের উদ্যোগে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অংশ হ...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা