ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আমার বাঙলা ডেস্ক

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনব্যাপী এই সফরে তিনি হবিগঞ্জ ও সিলেটে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর সফর শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

এরপর বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জনসভায় সিলেট জেলার ছয়টি আসন এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তবে সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জে নির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভাটি বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জামায়াত আমির হেলিকপ্টারে করে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে। আলিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বড় পরিসরের মঞ্চ। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা