ছবি: আমার বাঙলা
সারাদেশ

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের বেকারি সামগ্রী বিক্রি হচ্ছে। মনোহরদী বাজার, হাতিরদিয়া বাজার, শেখের বাজার ও চালাকচর বাজারে স্থানীয় বেকারিতে তৈরি এসব বিস্কুট প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে।

বিক্রি হওয়া বিস্কুটগুলোর গায়ে নেই কোনো মোড়ক, উৎপাদনের তারিখ কিংবা মেয়াদোত্তীর্ণের (এক্সপায়ারি) তারিখ। সহজলভ্য ও অল্প দামের কারণে অনেকেই এসব বিস্কুট কিনে খাচ্ছেন এবং পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় বেনামী ও অবৈধ বেকারিতে নিম্নমানের বিস্কুট দেদারসে উৎপাদন করা হচ্ছে। এসব বিস্কুট উপজেলার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে সরবরাহ করা হচ্ছে।

বিভিন্ন কৃত্রিম রং ও কেমিক্যাল ব্যবহার করে দৃষ্টিনন্দন করা হলেও এসব মোড়কবিহীন বিস্কুটের গায়ে উৎপাদনের তারিখ কিংবা মেয়াদোত্তীর্ণের কোনো তথ্য উল্লেখ নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা আকাশের নিচে এসব বেকারি সামগ্রী বিক্রি করা হচ্ছে।

৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা কেজি দরে এসব বিস্কুট বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ ও এলাকার সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ বেকারির বিরুদ্ধে অভিযান চালানো এবং মানহীন খাদ্যপণ্য বাজারজাত বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার ক...

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে ১১৪ পটুয়াখালী-৪...

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

গণভোটের মার্কা কী? ভোট তো মার্কা দেখেই দেই!

বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা। জেলার ৯২টি চা-বাগানে ক...

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ...

শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ, যেন আরেক ঈদ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সরকারি ছুটি ঘোষণায় দেশের বি...

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

নেপাব নামে প্রস্তাবিত আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা