ছবি-সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

প্রোটিয়াদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অসিরা

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই বেশ কিছু বিশ্বরেকর্ডের মালিক হয় দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে ৪২৮ রানের পাহাড় সমান স্কোর করে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করে প্রোটিয়ারা।

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তবে ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে চায় অস্ট্রেলিয়া। লক্ষ্নৌতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের আগ মুর্হূতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া সত্ত্বেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজের আত্মবিশ্বাস বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কাজে লাগায় দক্ষিণ আফ্রিকা।

নয়া দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক-রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করাম। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম একই ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হয়। ডি ককের ১০০, ডুসেনের ১০৮ ও মার্করামের ১০৬ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলংকাকে ৩২৬ রানে অলআউট করে দিয়ে ১০২ রানে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।

অসাধারন পারফরমেন্সে বিশ্বকাপ শুরুর পর ফুরফুরে মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয়ার ব্যাপারে দৃঢ়প্রতিপক্ষ । দলের ওপেনার ডি কক বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে অসাধারন ব্যাটিং পারফরমেন্স ছিলো আমাদের। বোলিংও ভালো করেছি আমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিং-বোলিংয়ে জ¦লে উঠতে হবে আমাদের। অস্ট্রেলিয়াকেও এক বিন্দু ছাড় দেয়া হবে না। আগ্রাসী ক্রিকেট খেলে অসিদের ধরাশায়ী করতে প্রস্তুত আমরা।’

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের কাছে ৬ উইকেটে ম্যাচ হাতে তারা। ব্যাটারদের ব্যর্থতায় প্রথমে ব্যাট করে মাত্র ১৯৯ রান করে অসিরা। মাঝারি মানের পুঁিজ নিয়ে জবাব দিতে নেমে দারুণ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। ২ রানে ভারতের ৩ উইকেট তুলে নেয় তারা। কিন্তু চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার স্বপ্ন ভঙ্গ করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

প্রথম ম্যাচে হারের পেছনে ব্যাটিংকে দায়ী করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলবেন বলে বিশ্বাস করেন তিনি। কামিন্স বলেন, ‘প্রথম ম্যাচে ভারতের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলতে পারেনি। আগে বা পরে যখনই ব্যাটিং করা হোক না কেন, উইকেটে দীর্ঘক্ষণ টিকে থাকতে হবে এবং বড় ইনিংস খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত এবং দ্বিতীয় ম্যাচ জিতে আসরে ঘুড়ে দাঁড়াতে চাই আমরা।’

বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া মানেই শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম দেয়া। বিশ্বকাপে ইতিহাসে এই দু’দলের বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ রেকর্ড বইয়ে সেরা দশ ম্যাচের মধ্যে অনায়াসে জায়গা করে নিবে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৮ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জয় ৫০টিতে ও দক্ষিণ আফ্রিকার জয় ৫৪টিতে। ৩টি ম্যাচ টাই ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া দল :

প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা দল :

তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা