ছবি: সংগৃহীত
জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক, বললেন সিইসি

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আশা প্রকাশ করে বলেন, সব পক্ষের সহযোগিতা পাওয়া গেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, বর্তমানে নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি কমিশনের দৃষ্টিতে ইতিবাচক রয়েছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকেই নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি অঞ্চলের জন্য নির্বাচন কমিশন ভবনে পৃথক বুথ স্থাপন করা হয়েছে, যেখানে নির্ধারিত আসনভিত্তিক আপিল আবেদন গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,
রংপুর অঞ্চলের আপিল গ্রহণ করা হবে বুথ-১-এ (আসন ১ থেকে ৩৩),
রাজশাহী অঞ্চলের জন্য বুথ-২ (আসন ৩৪ থেকে ৭২),
খুলনা অঞ্চলের আপিল বুথ-৩-এ (আসন ৭৩ থেকে ১০৮),
বরিশাল অঞ্চলের জন্য বুথ-৪ (আসন ১০৯ থেকে ১২৯) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ অঞ্চলের আপিল গ্রহণ করা হবে বুথ-৫-এ (আসন ১৩০ থেকে ১৬৭),
ঢাকা অঞ্চলের জন্য বুথ-৬ (আসন ১৬৮ থেকে ২০৮),
ফরিদপুর অঞ্চলের আপিল বুথ-৭-এ (আসন ২০৯ থেকে ২২৩),
সিলেট অঞ্চলের জন্য বুথ-৮ (আসন ২২৪ থেকে ২৪২),
কুমিল্লা অঞ্চলের আপিল বুথ-৯-এ (আসন ২৪৩ থেকে ২৭৭)
এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য বুথ-১০ (আসন ২৭৮ থেকে ৩০০) নির্ধারিত রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আপিল শুনানি শুরু হবে। আগামী ১০ জানুয়ারি থেকে এই শুনানি কার্যক্রম শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

তবে আপিলের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছে কমিশন।

শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা