সংগৃহিত
বিনোদন

ঢাকায় আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ!

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশে আসতে চলেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ‘সি ইউ এগেইন’ ও ‘উই ডোন্ট টক এনিমোর’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে যার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করবেন এই গায়ক। ইতোমধ্যেই সেই কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভার লাইন ইভেন্টস। প্রতিষ্ঠানটির দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথকে নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন হতে চলেছে। টিকিট ও বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে থেকে যোগাযোগ করা হলে সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, ‘গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’

রাফাত খান আরও বলেন, ‘চার্লি পুথ আমাদেরকে ফেব্রুয়ারি মাসের একটি তারিখ দিয়েছেন। সেই তারিখটা আমরা এখনই ঘোষণা করতে চাচ্ছি না। তার দেওয়া শিডিউল অনুযায়ীই আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। কনসার্টটি আয়োজনের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল আমাদের পছন্দের তালিকায় রেখেছি।’

চার্লি পুথের বিখ্যাত ‘উই ডোন্ট টক এনিমোর’ গানে কণ্ঠ দিয়েছেন সেলেনা গোমেজ

সিলভার লাইন ইভেন্টস-এর মার্কেটিং বিভাগের তামজিদ আলম বলেন, ‘চার্লি পুথ বাদেও এই কনসার্টে আমরা দেশের আরও দুইজন সংগীতশিল্পীকে রাখতে চাচ্ছি। তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি খুব শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত সকল তথ্য সবাইকে জানিয়ে দিতে পারব।’

প্রসঙ্গত, মার্কিন গায়ক চার্লি পুথ একজন গীতিকার ও রেকর্ড প্রযোজক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘সি ইউ এগেইন’ গান বিশ্বজুড়ে পরিচিত। গানটিতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা। এই গানটির জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন।

এছাড়াও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অয়ান কল এওয়ে’ এবং ‘উই ডোন্ট টক এনিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা