জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

দেশে আশঙ্খাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনে মারা গেছেন ১১২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।

বিভাগভিত্তিক হিসাবে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। মৃত্যুর সংখ্যার দিক থেকেও সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর রয়েছে খুলনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন রয়েছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভা...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান গেমসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহ...

বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

দেশে নতুন করে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাং...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

দেশে আশঙ্খাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪...

লাইফস্টাইল
বিনোদন
খেলা