ছবি: সংগৃহীত
রাজনীতি

ঝুঁকিমুক্ত নন হাদি, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে:ইনকিলাব মঞ্চ

আমার বাঙলা ডেস্ক

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকা শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তাঁর অবস্থা এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। চিকিৎসকদের মতে, আরও ৪৮ ঘণ্টা পার না হলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার সকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন হাদির শরীরে ‘ইন্টারনাল রেসপন্স’ দেখা যাচ্ছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং এর বেশি কোনো তথ্য দিতে পারছেন না। এ সময় তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই আব্দুল্লাহ আল জাবের হাসপাতালে অবস্থান করছেন।

পরে মঞ্চ-২৪ নামে একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী শনিবার সকালে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।তিনি দাবি করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে সরকার এখনো অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। ফাহিম ফারুকী আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা বর্তমানে গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। দ্রুত হামলাকারীদের বিচারের দাবিও জানান তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা