ছবি: আমার বাঙলা
শিক্ষা

ঝরে পড়া শিশুদের শিক্ষা নিয়ে ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের বার্ষিক সেমিনার

ইমরোজ মাহমুদ রুদ্র, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঝরে পড়া ও শিক্ষাবিমুখ শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে কাজ করা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুলঘাট এলাকায় অবস্থিত প্রকল্প কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, বর্তমানে প্রকল্পের আওতায় চারটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশুদের জীবনদক্ষতা উন্নয়ন ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বয়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, কোডেকের ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্প ব্যবস্থাপক রাকিব আহসান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান এবং বেসরকারি সংস্থা ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসিন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর অজিত কুমার চক্রবর্তী।

সেমিনারে বক্তারা ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফেরাতে ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ টেকসই ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দ...

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা

রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির অবশেষে বিয়ে করলেন...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার...

প্রথম কর্মদিবসে ৯ টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্...

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার কর...

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞা...

তিন দিনে কত আয় করলো শাকিবের ‘প্রিন্স’

ঈদের সিনেমার দৌড়ে বরাবরের মতো বেশ দাপটে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আ...

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হতে বললেন অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সব...

দাম বাড়ল জেট ফুয়েলের

বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটর...

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা